Friday, 18 October 2024

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার

 


 ঢাকা: পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তাররা হলেন - অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, জুয়েল রানা ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের আদেশ দেয়। গ্রেপ্তার তিনজন ছাড়া ওই তালিকায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার রাতে ডিবির একটি দল রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। ২০১৩ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জুয়েল রানার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (শুক্রবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আমদানির খবরে ডিমের দাম হালিতে ১০ টাকা কমেছে

 আমদানির খবরে ডিমের দাম হালিতে ১০ টাকা কমেছে 



ঢাকা: দাম নিয়ন্ত্রণে ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানিতে শুল্ক কমানোর সুপারিশও এসেছে।
সঙ্গে বাড়ানো হয়েছে বাজার তদারকি।  এতে কমতে শুরু করেছে পণ্যটির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে ডিমের দাম প্রতি ডজনে ৩০ টাকা কমেছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা। যা দুই দিন আগেও বিক্রি হয়েছে ১৮০ টাকায়।  

ডিম ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যার কারণে পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিমের সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে দামে। তবে ডিম উৎপাদনে পরিপূরক অন্যান্য খাদ্যপণ্যের উচ্চদামকে ডিমের মূল্যবৃদ্ধির প্রধান কারণ।  

কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করেও ডিমের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করে তারা আরও বলেন, সরকারের এসব পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক। ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমানো ও সিন্ডিকেটকারীদের (অসাধু জোট) বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সম্প্রতি বাজারে ডিমের দাম কয়েক দফায় বেড়েছে। একপর্যায়ে ঢাকার বাজারে প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়ে দাঁড়ায় ১৮০ থেকে ১৯০ টাকায়।  

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজার এবং বিভিন্ন পাড়া,মহল্লায় ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হয়েছে ১৫০ টাকায়। পাইকারি আড়ত কাপ্তান বাজারে তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও দুই দিন আগে খুচরা পর্যায়ে এক ডজন ডিম কিনতে ১৮০–১৯০ টাকা লাগত।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দেয়। প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বেঁধে দেওয়া হয়। তবে বাজারে এখনও ১৫০  টাকা দরে ডিম বিক্রি হচ্ছে। অর্থাৎ এখন সরকারের নির্ধারিত যৌক্তিক মূল্যের চেয়েও ডজনে প্রায় ৮ টাকা বেশি দামে ডিম বিক্রি হচ্ছে।

ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিমের বাজারে এখনো শক্ত একটা সিন্ডিকেট কাজ করছে। আওয়ামী লীগের পতন হলেও বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তা না হলে সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও কেন কার্যকর হয়নি।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন মো. কবির শেখ। তিনি বাংলানিউজকে বলেন, বেশি দামের কারণে পছন্দের মাছ–মাংস কিনে খেতে পারি না। এজন্য নিয়মিত ডিম কেনা লাগে। ডিম ছিল বলে একবেলা ঝোল-ভাত খাওয়ার সাধ মেটে। কিন্তু এ পণ্যটি কিনতেও হিমশিম খেতে হয় আমাদের।

রায়সাহেব বাজারে ডিমের ব্যবসায়ী মো. সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন, সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার পর থেকেই ডিমের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনে ডিমের দাম প্রতি হালিতে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা হালিতে। যা দুই দিন আগেও ছিল ৬০ টাকা হালি। তবে বাজারে এখনও আমদানি করা ডিম আসেনি। কয়েকদিনের মধ্যেই সে ডিম বাজারে চলে আসবে।  

তখন দাম আরো কমবে বলে জানান তিনি।  

সূত্রাপুর বাজারে ডিম ব্যবসায়ী মো. সুমন বেপারী বলেন, আমরা আড়ত থেকে ডিম এনে খুচরা ও পাইকারি বিক্রি করি। সেখানে কম দাম পেলে কমে আর বেশি দাম পেলে বেশি দামে বিক্রি করি। গত দুই দিন ধরে ডিমের দাম একটু কমতির দিকে। আজকে প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি করছি। যা আগে ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি করেছি। সে হিসেবে দাম ১০ থেকে ১২ টাকা কমেছে।  

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেখা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ডিমের দাম বছরজুড়ে ডজন ৮০ থেকে ১১০ টাকার মধ্যে ছিল। যুদ্ধ শুরুর ছয় মাসের মাথায় ডিমের দাম বেড়ে ১২৫–১৩৫ টাকা হয়, যা গত বছরের শেষ নাগাদ ১৫০–১৬৫ টাকায় পৌঁছায়। এরপর অনেকটা কাছাকাছি দামেই ডিম বিক্রি হয়ে আসছিল। যদিও সম্প্রতি এই দাম ১৮০ টাকা ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মুরগির ডিম উৎপাদন খরচের ৮০–৮৫ শতাংশ যায় পোলট্রি খাদ্যের দামের পেছনে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর বেড়ে যাওয়া পোলট্রি খাদ্যের দাম এখন কমেছে। তবে কমেনি ডিমের দাম। যদিও খাদ্য উৎপাদনকারীরা বলছেন, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে খাদ্যের দাম কমানো সম্ভব হচ্ছে না।

এদিকে বাজারে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার গত ৮ অক্টোবর সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ডিম এসেছে সামান্যই। টানা চার দিন সরকারি ছুটি থাকায় আমদানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ডিম আমদানি খুব বেশি হয়নি।

ফলে গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে আরো সাড়ে চার কোটি ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত দেয়। এই দফায় অনুমতি দেওয়া হচ্ছে ১২টি প্রতিষ্ঠানকে। এই দফায় ডিম আমদানি করার ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর প্রথমটি হলো -  এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে।  

দ্বিতীয়ত, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে।

তৃতীয়ত, ডিম আমদানির প্রতিটি চালানের কমপক্ষে ১৫ দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে।  

চতুর্থত, আমদানির অনুমতি পাওয়ার পরে সাত দিন পর পর অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এর আগে গত মাসেও এক দফায় ডিম আমদানির অনুমতি দিয়েছিল সরকার।

অন্যদিকে বর্তমান ডিম আমদানিতে ৩৩ শতাংশ শুল্ক-কর রয়েছে। ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এই শুল্ক–কর সাময়িকভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।

এ ছাড়া ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকের জন্য বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় সরকার। দেশের সব জেলা পর্যায়ে এ টাস্কফোর্স আলাদাভাবে কাজ করবে। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনে ডিম, ব্রয়লার মুরগি, আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারবিষয়ক মতবিনিময়সভায় তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ জানান, উৎপাদক প্রতিষ্ঠানগুলো থেকে ডিমের পর্যাপ্ত সরবরাহ থাকলে আজ শুক্রবার থেকে খুচরা পর্যায়ে ৪৮ টাকায় হালি ও ১৫০ টাকায় এক ডজন ডিম বিক্রি করা হবে।  

আমান উল্লাহ জানিয়েছেন, তেজগাঁও আড়তে দৈনিক ডিমের চাহিদা ২০-২৫ লাখ পিস। বিপরীতে করপোরেট কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ১০ লাখ ডিম। বাড়তি ডিম বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হচ্ছে। তবে উৎপাদক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সরবরাহ করলে শুক্রবার সকাল থেকে খুচরা পর্যায়ে ৪৮ টাকা হালি ডিম বিক্রি করা সম্ভব হবে। আর প্রতি ডজন ডিম বিক্রি করা যাবে ১৫০ টাকায়। সে অনুযায়ীই পাইকারি পর্যায়ে দাম রাখা হবে।

প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ঢাকাকেন্দ্রিক একটি চক্র ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। তারাই ইচ্ছেমতো দাম বাড়ায়। এতে ক্ষুদ্র খামারিরা সঠিক দাম পান না। আর ক্রেতারাও বেশি দামে ডিম কেনেন।

বাংলাদেশ এগ প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর থেকে ডিম উৎপাদনের পরিপূরক খাদ্যপণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। ডিম উৎপাদন খরচ না কমলে ডিমের দামও কমবে না।

তবে অভিযান কোনো সমাধান নয়। অভিযান ও জরিমানার ভয়ে ডিমের দাম কমিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এভাবে বেশি দিন দাম কমিয়ে রাখা যাবে না।

প্রাণিসম্পদ বিভাগের উৎপাদনের তথ্য বলছে, ২০১০ সালে দেশে ডিমের উৎপাদন ছিল ৬০০ কোটি পিস, যা এখন ১ হাজার ৭৩৬ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ এক দশকে উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে। দেশে প্রতিদিন মুরগি, হাঁস, কবুতর ও কোয়েলের প্রায় পৌনে পাঁচ কোটি ডিম উৎপাদন হয়। পৃথক হিসাবে, কেবল মুরগির ডিম উৎপাদন হয় সাড়ে তিন থেকে চার কোটি। হাঁসের ডিমের সুনির্দিষ্ট তথ্য নেই।


রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে

 রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে




ঢাকা: বিদ্যুৎ খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ছয় কর্মকর্তার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

 
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেলাল হোসেন।  

তাদের মধ্যে বেলাল হোসেন এক মামলার আসামি। অপর পাঁচজন আরেক মামলার আসামি।

এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রহমান দেওয়ান। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় পৃথক দুটি মামলা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খিলক্ষেত থানার আইন শাখার পরিচালক, প্রশাসন আরশাদ হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ জানুয়ারি থেকে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় বিপথগামী কর্মকর্তা/কর্মচারী একত্রিত হয়ে কেন্দ্রীয় কমিটি পরিচয়ে পরস্পর যোগসাজশে জরুরি সেবা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত হয়ে এবং বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের মদদে নানা অযৌক্তিক দাবি আদায়ের জন্য ষড়যন্ত্র করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম কাজে লিপ্ত আছেন তারা।  

তাদের এ ধরনের কার্যকলাপ গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারকে চরমভাবে অস্থিতিশীল করার অপচেষ্টার শামিল। তাদের এসব কর্মকাণ্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন, বোর্ডের কর্মকর্তাদের সম্মানহানি এবং বিদ্যুৎ ব্যবস্থা অচল করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে সরকারকে চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। তা দেশদ্রোহিতার শামিল।

Thursday, 17 October 2024

লেবানন থেকে বাংলাদেশিরা ফিরতে শুরু করবেন ২০ অক্টোবর: পররাষ্ট্র উপদেষ্টা ড

লেবানন থেকে বাংলাদেশিরা ফিরতে শুরু করবেন ২০ অক্টোবর: পররাষ্ট্র উপদেষ্টা ড

সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন করতে প্রস্তুত, 50 জন প্রবাসীর প্রথম দল 20 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ (17 অক্টোবর) বলেছেন।

হোসেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "আমরা 20 এবং 22 অক্টোবর, 50 জনের কাছাকাছি, দুটি ব্যাচে প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নিচ্ছি।"

তিনি ব্যাখ্যা করেছিলেন যে বৈরুত থেকে ফ্লাইটে সীমিত আসনের প্রাপ্যতা প্রত্যাবর্তনের সংখ্যাকে সীমাবদ্ধ করেছে।

"ফ্লাইট ক্ষমতার পরিপ্রেক্ষিতে, আমরা একটি বৃহত্তর দলকে সমুদ্রপথে তুরস্কে পরিবহনের বিকল্পগুলি অন্বেষণ করছি, যেখান থেকে তারা বাংলাদেশে উড়ে যাবে," তিনি যোগ করেছেন।


Wednesday, 24 May 2017

Her husband's arrest, trying to kill the girl's wife alive

Her husband's arrest, trying to kill the girl's wife alive
Saddam Hussein (25), a Bhatwati driver, was trying to kill the unconscious teenage girl by digging a hole in the bedroom floor. When the NGO workers who came to collect money from the microcredit installment in the house, they found the matter and rescued the girl and arrested Saddam by informing the villagers.
This incident happened on Tuesday in North Kirstpur village under Shibganj upazila of Bogra. A case was filed with Shibganj Police Station on Wednesday. After the rescue, the girl has been admitted to Shibganj Upazila Health Complex.
Villagers and police said that the girl was married to Saddam three and a half years ago. Then she read the sixth grade. Saddam started dowry for a while after marriage, dowry also claimed. The girl's poor parents repeatedly demanded the money of the Jamaat. But Saddam refused to ask his parents if Saddam demanded one lakh rupees a few days ago. Saddam started the turmoil with this. On Tuesday, Saddam beat the teenager's wife and unconsciously Then dug a hole in the bedroom floor and started scrambling to the unconscious wife. At the same time three or four NGO workers went to pay the loan installment money. The girl took the loan from the NGO. NGO workers did not get any response from the people, and they thought that the people of the house were hiding in the house to avoid the installment. Seeing this, they peeped through the house tin fencing and informed the villagers when they saw the girl lying on the ground. Then everyone came and rescued the girl and beat Saddam and handed him over to the police.
The girl said in the first light that he is being treated at the health complex, since the marriage, the husband began to dislike her. Dowry demands. On Tuesday morning, when Saddam hit her head after a beating, she became unconscious. After returning to the Health Complex, the knowledge returned. So after the assassination, I do not remember what happened.
During the Saddam police custody, the journalist claimed that the girl did not listen to her. So, 'to show fear' was being tossed.
In the incident, her father filed a lawsuit against Saddam and his mother, Josna Begum, in a case filed with Shibganj Police Station. Shibganj Police Station Inspector (Operation) Zahid Hossain said, initially the allegations of the match matched. Saddam has been sent to court for bail. The other accused is trying to arrest the accused.

The emptiness is thinking of the Chief Justice

The emptiness is thinking of the Chief Justice

Chief Justice Surendra Kumar Sinha has questioned what will happen if there is no two-thirds majority in the Parliament if there is a serious allegation against the judge in accordance with the Sixth Amendment. He said that this vacuum is thinking about him.
The Chief Justice said this in the morning on Thursday in a hearing appealed to the state's prosecution against the verdicts declaring the sixteenth amendment to the constitution, which was handed over to the Jatiya Sangsad.
Senior lawyer Rokon Uddin Mahmud as his Amicus Curie in today's hearing gave a written speech At one stage of the hearing, there was a question of not having two-thirds majority in the parliament.
A seven-member Appellate Bench headed by Chief Justice is hearing the seventh day today.
In the hearing, Surendra Kumar Sinha said that they maintain the most sacred laws of the constitution. Here, something that has been inserted, there is a scope to create void! If there is a serious allegation against someone (Judge) what will happen if two-thirds majority (parliament) is not there (judiciary)! It's upset.
Amicus Curie Rokan Uddin Mahmud also made reference to such void in his written speech.
The 17th amendment of the Constitution was passed on September 17, 2014, to restore the power to remove the judge. It was published in the form of gazette on 22 September. On November 5 of the same year, nine lawyers of the Supreme Court have filed a writ petition in the High Court challenging the validity of this amendment. After the final hearing, on May 5, the special bench comprising three judges of the High Court declared the sixteenth amendment illegal on the basis of majority opinion. The verdict began on May 8 on the verdict of the prosecution against the verdict.

Sunday, 29 March 2015

Jagobd.com





Jagobd.com
www.jagobd.com/
BanglaVision, a satellite TV channel, is owned by Shamol Bangla Media Limited.       Radio Today is first private FM radio station in Bangladesh.which plays     
Jagobd.com
www.jagobd.com/
BanglaVision, a satellite TV channel, is owned by Shamol Bangla Media Limited.       Radio Today is first private FM radio station in Bangladesh.which plays     
Jagobd.com
www.jagobd.com/
BanglaVision, a satellite TV channel, is owned by Shamol Bangla Media Limited.       Radio Today is first private FM radio station in Bangladesh.which plays     

Today Bangla TV Early Latest Evening Bangladesh News

Today Bangla TV Early Latest Evening Bangladesh News     
news.top100daily.com/today-bangla-tv-early-latest-evening-bangladesh-    
This Youtube Channel We Will Upload All Bangla TV News & Talk Show Live Provide You- Watch Today Bangla TV Early Latest Bangladesh     





Today Bangla TV Early Latest Evening Bangladesh News     
news.top100daily.com/today-bangla-tv-early-latest-evening-bangladesh-    
This Youtube Channel We Will Upload All Bangla TV News & Talk Show Live Provide You- Watch Today Bangla TV Early Latest Bangladesh     

Bangla TV News 6 July 2014 Bangladesh TV News videos

Bangla TV News 6 July 2014 Bangladesh TV News videos     
Video for bangladesh tv todayvideo.nepalee.com/     /Bangla-TV-News-6-July-2014-B    
Bangla TV News 6 July 2014 Bangladesh TV News videos     




Video for bangladesh tv todayvideo.nepalee.com/     /Bangla-TV-News-6-July-2014-B    

Read Online Newspapers - Dhaka, Bangladesh - Velki

Read Online Newspapers - Dhaka, Bangladesh - Velki
www.velki.com/yellow/details.asp?id       Read%20Online%20Newspapers
 Read Online Newspapers is a largest online newspaper link portal worldwide. More then 20000+ newspapers listing with this portal worldwide.




Bangladesh factory collapse traps 100 - Stuff.co.nz

Bangladesh factory collapse traps 100 - Stuff.co.nz
www.stuff.co.nz/       /bangladesh-factory-collapse-traps-about-100-workers-f     
 run by a subsidiary of the Bangladesh army, collapsed in the port town of Mongla, 335 km southwest of the capital, Dhaka.         Newspapers.




Sunday, 15 March 2015

Newspapers in Bangladesh - Eagle Reporters

Newspapers in Bangladesh - Eagle Reporters
eaglereporters.com/newspapers/Newspapers-in-Bangladesh.html
NEWSPAPER COLLECTION CENTRE. ON THE         Fortnightly newspaper primarily focusing on aviation and tourism.         Daily national newspaper from Dhaka.



Mamata Banerjee Heads For Dhaka, All Eyes On Teesta

Mamata Banerjee Heads For Dhaka, All Eyes On Teesta       
sarkarinaukritoday.in/mamata-banerjee-heads-for-dhaka-all-eyes-on-tees      
 Mamata Banerjee is visiting Dhaka for the primary time as West Bengal         TV information channels, on-line information websites, Newspapers,       

World newspapers online :: Bangladesh Newspapers

World newspapers online :: Bangladesh Newspapers
www.actualidad.com/dLI.cfm?co=40&OrdC=Rank
Language: English Topic: General, Diffusion: National Location: Dhaka Frequency: Daily. The New Nation, User opinions Details. Language: English

Bangla Online Newspapers , 1200 Dhaka, Bangladesh

Bangla Online Newspapers , 1200 Dhaka, Bangladesh       
www.travelful.net/location/440231/       /bangla-online-newspapers
Bangla Online Newspapers is a location in , 1200 Dhaka, Bangladesh | Maps, information and comments for Bangla Online Newspapers on Travelful.net.



::

Mwananchi Newspapers on Twitter: "Raia wa Bangladesh

Mwananchi Newspapers on Twitter: "Raia wa Bangladesh       
https://twitter.com/mwananchinews/status/262488303083876355
Oct 28, 2012 - Raia wa Bangladesh wakiwa katika mji wa Dhaka wakigombania usafiri wa treni,         Don't miss any updates from Mwananchi Newspapers.





BANGLADESH - The World Of News.com

BANGLADESH - The World Of News.com
theworldofnews.com/newspapers.php?country=bangladesh
Newspaper, City. Bangla2000, Not Available. Daily Ittefaq, Dhaka. Dhaka Post, Dhaka. Holiday, Dhaka. The Bangladesh Observer, Dhaka. The Daily Star       




ASA | A boy sells newspapers in downtown Sonargaon

ASA | A boy sells newspapers in downtown Sonargaon       
www.asa-agency.com/       /6d2a2ffa-0e29-11e2-894d-00259030440e-a-b      
A boy sells newspapers in downtown Sonargaon, outside Dhaka, Bangladesh. - ASA.